বলিউডে আরও একটি বিয়ের সানাই বাজতে শুরু করেছে। এবার বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বি-টাউনের আলোচিত জুটি ফারহান আখতার ও শিবানী দান্ডেকর। সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে পিঙ্কভিলা।
জানা গেছে, আগামী ২১ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছেন এই জুটি। গত তিন বছর ধরেই তাদের মধ্যে মন দেওয়া-নেওয়া চলছে। দীর্ঘদিন ধরে একই ছাদের নিচে বসবাস করে আসছেন তারা। এবার সেটিকে পরিণয়ে রূপদান করার সিদ্ধান্ত নিয়েছেন।
এর আগে ২০০০ সালে হেয়ারস্টাইলিশ অধুনা ভবানীকে বিয়ে করেছিলেন ফারহান। ২০১৭ সালে তাদের ১৭ বছরের সংসার ভেঙে যায়। এরপর থেকেই ৪১ বছর বয়সী মডেল ও অভিনেত্রী শিবানী দান্ডেকরের সঙ্গে প্রেম করছেন ৪৮ বছর বয়সী ফরহান আখতার।
