এইচএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২১

ইংরেজি দ্বিতীয়পত্র

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আন্তরিক ভালবাসা, প্রীতি ও শুভেচ্ছা জানবে। আমরা English Grammar এর গুরুত্বপূর্ণ বিষয় Completing Sentence নিয়ে আলোচনা করছি। Completing Sentence- এক বা একাধিক Suitable Word/Words  দ্বারা পূর্ণ করতে হয়। Suitable Word/Words, Sentence  এর প্রদত্ত অংশের অর্থের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে।

Completing Sentence- এ একটি বা দু’টি Suitable Word দ্বারা পূর্ণ করতে হয়। Suitable Word বসানোর সময় Sentence এর অর্থ এবং Sentence এর Structure এর দিকে লক্ষ্য রাখতে হয়।

SOME RULES OF COMPLETING SENTENCE:

3. Incomplete sentence এর শেষে So that/in order that থাকলে তারপর Subject এবং এরপর auxiliary verb can বা may বসে। প্রথম অংশ (clause) present tense হলে can/may এবং past tense হলে Could/might বসে। যেমন:

(i) He reads more so that ———————            

 Ans. He reads more so that he can make a good result.

(ii) He worked hard so that ———————        

 Ans. He worked hard so that he could prosper in life.

(iii) We ran to the station in order that ——-  

Ans. We ran to the station in order that we could catch the train.

4. Lest: Lest একটি Conjunction এবং এর অর্থ যাহাতে না ঘটে বা যাহাতে এরকম না হয়। lest দ্বারা যে clause আরম্ভ হয় তাতে no বা not বসেনা। lest দ্বারা যে clause শুরু হয় তার পরে should/might বসে।

যেমন: 1. He ran fast lest he ———————-                                

Ans.  He ran fast lest he should miss the train.

2. I was kind to her lest she ————Ans.  I was kind to her lest she should go away.

5. In case:- In case একটি Conjunction এবং এর অর্থ ‘যদি’ In case যুক্ত subordinate clause টি principal clause (sentence এর মূল অংশ) এর কাজের কারণ নির্দেশ করে। যেমন:

1. He will carry an umbrella in case (যদি) it rains.

Note:- In case এর পর সাধারণত:- present tense ব্যবহূত হয়।

6. It is time/ It is high time: কোন কাজ করার সময় ইতোমধ্যেই অতিবাহিত হয়ে গেছে। সুতরাং আর বিলম্ব না করে এখনই কাজটি শুরু করা উচিত এরূপ বুঝালে It is time/ It is high time এর ব্যবহার হয়। যেমন:-

1. It is time we ————————.                 Ans. It is time we went home.

2. It is high time we ————-.                         Ans. It is high time we changed our eating habits.

Note:- It is time/ It is high time এর পর verb সাধারণতঃ- past tense হয়।