আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম মোস্তফা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১৩:১৪

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফাকে।

আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির সভাপতি স্বপ্না চৌধুরী ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এ কমিটির অনুমোদন দিয়েছেন।

শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় বগুড়ায় হোটেল মম ইন পিকনিক চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কমিটির অভিষেক ঘটে। এরপর গোলাম মোস্তফাকে আসক ফাউন্ডেশনের রাজশাহী বিভাগীয় বিশেষ কমিটির যুগ্ম সম্পাদকের পরিচয়পত্র দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, আরেকজন যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, দপ্তর সম্পাদক আহসান হাবীব, আইন বিষয়ক সম্পাদক লাকী আকতার প্রমুখ।

ইত্তেফাক/এমআর