ভারতের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’-এর মধ্য দিয়ে বেশ জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের প্রতিযোগী দর্শক। সেই জনপ্রিয়তা কলকাতা ও বাংলাদেশে সমানভাবে ছড়িয়েছে। তাই এখন মঞ্চে নোবেলের পারফর্মেন্স মানে দর্শকদের বাড়তি আকর্ষণ।
সম্প্রতি বেনাপোলের মঞ্চ মাতালেন তিনি। দুই বাংলার হাজার হাজার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা বসে বেনাপোল সীমান্তের ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ড এলাকায়।
হাজার হাজার ভাষাপ্রেমী একুশে ফেব্রুয়ারি উদযাপন করে যৌথভাবে। উভয় দেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনগুলো শতস্ফুর্তভাবে অংশ নেয় এ অনুষ্ঠানে। দু-দেশের শিল্পীরা দিন ভর মেতে উঠে সাংস্কৃতিক অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন সঙ্গতিশিল্পী নোবেল।
