সংগীতশিল্পী জয়। বর্তমানে স্টেজ পারফর্ম নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। বছরের শুরুতেই নতুন একটি গান নিয়ে হাজির হয়েছে এই শিল্পী।
ইথুন বাবুর কথা, সুর ও সংগীতায়জনে ‘সুমি’ শিরোনামে গানে কণ্ঠ দিয়েছেন জয়। এছাড়া গানটির সঙ্গে রয়েছে চমৎকার মিউজিক ভিডিও। গত ১৪ জানুয়ারি সাউন্ড বিডির ব্যানারে ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে গানটি।
সংগীতশিল্পী জয় বলেন, ‘বাংলা গানকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি। তাই গান ছাড়া থাকতে পারি না। করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কয়েকটি কাজ করেছি। বড় ভাই ইথুন বাবুর কথা ও সুরে এর আগে অনেকগুলো গান করেছি। সবগুলোই গানেই দর্শক-শ্রোতাদের থেকে ভালো সাড়া পেয়েছি। তারই ধারাবাহিকতায় ‘সুমী’ শিরোনামে আরও একটি গান করলাম। নতুন এই গানের কথাগুলো শ্রুতিমধুর। আশাকরি সবারই ভালো লাগবে।’
প্রসঙ্গত, গেলো বছর ‘দোষ’, ‘ভালোবাসা বাজি’, ‘প্রেমের বাঁশি’ (জয়-সালমা), ‘শুধু ইচ্ছে হয়’ (জয়-ঝিলিক), ‘বাবা আমার বাবা’, ‘নজর দিওনা গো’ (জয়-বিন্দু কনা), ‘মায়ের আগমনী’ (জয়-অবন্তী সিঁথি), ‘এলো এলো মা দুর্গা’ (জয়-রাকা পপি-সোমা দাশ) গানে কণ্ঠ দিয়েছেন জয়।
ইত্তেফাক/বিএএফ

মা হচ্ছেন ন্যানসি