‘আমার আমি’তে তৌকীর আহমেদ ও সিয়াম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:১০

সেলিব্রেটি টকশো ‘আমার আমি’তে এবারের পর্বে অতিথি অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ এবং চিত্রনায়ক সিয়াম। অনুষ্ঠানে তারা কথা বলেছেন তাদের নতুন চলচ্চিত্রের বিভিন্ন বিষয়সহ বর্তমান সময়ের ব্যস্ততা নিয়ে। এছাড়া আরো বলেছেন ব্যক্তিজীবনের গল্প, নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনার কথা। 

মিথিলার উপস্থাপনায় আমার আমি’র এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ০৫ মিনিটে।