ভোটগ্রহণ শুরুর কিছু সময়ের মধ্যেই ভোট দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার।
আজ রবিবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রের ৭ নম্বর বুথে ভোট দেন তিনি।
স্বতন্ত্র মেয়র প্রার্থী তৈমুর আলম খন্দকার দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করায় তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।
২০১১ সালে তিনি বিএনপির সমর্থিত মেয়র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। ভোটের আগে রাতে কেন্দ্রীয় সিদ্ধান্তে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান। তবে এবার মরে গেলেও ভোট মাঠ ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন।
