স্মার্টফোন হারিয়ে গেলে খুঁজে পাওয়ার উপায়

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৪

স্মার্টফোন ব্যবহার করে না দেশে এমন মানুষের সংখ্যা খুবই কম। ফিচার ফোনের তুলনায় স্মার্টফোনের দাম একটু বেশি। যেমন দাম বেশি ঠিক তেমনই এই ফোনে ফিচার ফোনের তুলনায় অনেক বেশি সুবিধা ভোগ করা যায়। আবার স্মার্টফোনে অনেকেই গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে থাকে। অনেক সময় এমন গুরুত্বপূর্ণ ফোনটি হারিয়ে হতাশ হয়ে পড়েন কেউ কেউ।

স্মার্টফোন হারিয়ে যারা হতাশ হয়ে থাকেন তাদের জন্য সুখবর রয়েছে। আপনার ফোনের আইএমইআই (IMEI) নম্বরের সাহায্য নিয়ে, জনপ্রিয় বিভিন্ন মোবাইল ফোন সুরক্ষার অ্যাপের সাহায্য নিয়েও হারিয়ে যাওয়া ফোনের সন্ধান পাওয়া যায় না। ফোন চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় সমস্যা হলো, ফোনের মধ্যে থাকা যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য এবং অসংখ্য ব্যক্তিগত ছবি ও ভিডিও বেহাত হয়ে যাওয়ার শঙ্কা। কিন্তু যেকোনো স্মার্টফোনে রয়েছে এমন একটি ফিচার যার সাহায্যে সহজেই আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনের লোকেশন জানতে পারবেন। এজন্য আপনাকে গুগল ম্যাপস এর সাহায্য নিতে হবে। আর এ কাজের সহায়ক হিসেবে প্রয়োজন হবে কম্পিউটার বা ল্যাপটপের।

যেকোনো স্মার্টফোনে রয়েছে ‘Find your phone’ নামের একটি ফিচার। আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোন যদি অন থাকে, তাহলে ফাইন্ড ইউর ফোন ফিচার কাজে লাগিয়ে সেটি কোথায় আছে তা জেনে নেওয়া যাবে। এর জন্য হারানো স্মার্টফোন আর সেটি খোঁজার জন্য ব্যবহূত কম্পিউটার বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশন থাকা জরুরি। একটি বিষয় মনে রাখতে হবে আর তা হলো-দু’টি ডিভাইসেই একই Google ID থেকে লগ ইন থাকতে হবে। এছাড়াও ফোনে ‘লোকেশান সার্ভিস’ অন থাকতে হবে। এবার জেনে নেওয়া যাক ফাইন্ড ইউর ফোন ফিচার ব্যবহার করে খোয়া যাওয়া স্মার্টফোনের ‘কারেন্ট লোকেশন’ জানার কৌশল।

হারিয়ে যাওয়া স্মার্টফোনের

‘কারেন্ট লোকেশন’ জানার  কৌশল

 

কম্পিউটারে maps.google.com খুলুন।

 

হারিয়ে যাওয়া স্মার্টফোনে যে Google অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করা আছে, সেই একই Google অ্যাকাউন্টে কম্পিউটার বা ল্যাপটপ থেকে লগ ইন করুন।

 

এবার বাঁ দিকে উপরে তিনিটি সরলেখার মতো চিহ্নে ক্লিক করুন।

 

 এখান থেকে ‘Your Timeline’ সিলেক্ট করুন।

 

 এখানে হারিয়ে যাওয়া ফোনের ঠিক কোন দিনের লোকেশান জানতে চান, তা সিলেক্ট করলেই Google ম্যাপের উপরে আপনার স্মার্টফোনের লোকেশান দেখতে পাবেন।