আদিতমারীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১৮:৫৫

আন্তর্জাতিক মানব কল্যাণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার উদ্যোগে লালমনিরহাটের আদিতমারীতে শীতার্ত মানুষের মাঝে এক বেলা আহার, মাস্ক ও কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ জানুয়ারি) বিকালে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর সহযোগিতায় ১৫০টি কম্বল ও পথশিশুদের এক বেলা আহার বিতরণ করা হয়। 

এসময় সংগঠনের নেতৃবৃন্দ জানান, উত্তরাঞ্চলে শীতের তীব্রতায় খেটে খাওয়া মানুষ ও পথশিশুদের কষ্ট তাদের হৃদয়ে নাড়া দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে এবারই প্রথম সাধ্যমত তাদের পাশে দাঁড়ানো। ভবিষ্যতে এর পরিধি আরো বৃদ্ধি করা হবা বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইত্তেফাকের আদিতমারী সংবাদদাতা সুলতান হোসেন, ইউপি সদস্য আব্দুর রহমান, সাইফুল ইসলাম অপু, আব্দুর রউফ রুবেল, আন্তজার্তিক মানবকল্যাণ, প্রতিবন্ধী ও পথশিশুদের জন্য সংস্থার অর্থ সম্পাদক মুহাম্মদ সুজন, সাধারণ সম্পাদক আবুল হাসান ও সভাপতি অ্যাডভোকেট বিপ্লব।

 

ইত্তেফাক/এনএ