চবি শিক্ষক সমিতির সভাপতি সেলিনা, সম্পাদক সজীব

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ২১:২৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক সেলিনা আক্তার। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন হলুদ দলের প্রার্থী মার্কেটিং বিভাগের অধ্যাপক সজীব কুমার ঘোষ।

সোমবার (১৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে সকাল ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ফলাফল ঘোষিত হয় সন্ধ্যা সাড়ে ছয়টায়। 

গত দুই বছরের মত এবারের নির্বাচনেও অংশ নেয়নি বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সাদা দল। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদকসহ ছয়জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ১১টি পদের মধ্যে চারটি পদে অনুষ্ঠিত হয় নির্বাচন। 

নির্বাচনে হলুদ দলের মনোনীত প্রার্থীদের মধ্যে সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক আবদুল হক এবং কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক মো. জসিম উদ্দিন। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন হলুদ দলের বিদ্রোহী প্রার্থী ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক এস. এ. এম. জিয়াউল ইসলাম।

ইত্তেফাক/এসটিএম