মানসিক চাপ কমাতে পাঁচটি করণীয়

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৫:০৮

ডিপ্রেশন বা মানসিক চাপ অনেক ক্ষেত্রে বেশ ঝামেলা তৈরি করে। কোনো কিছুতেই মানসিক চাপ কমতে চায় না। এক্ষেত্রে বিশেষজ্ঞগণ বলছেন, মানসিক চাপে আছেন এমন ব্যক্তিদের পাঁচটি পরামর্শ দেওয়া যেতে পারে। এ সব পরামর্শ মানসিক চাপ লাঘবে সহায়ক হতে পারে।

পরামর্শগুলো হলো—১. মানসিক চাপে আছেন এমন ব্যক্তিদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এমনকি তাদের সমস্যা শুনতে গিয়ে অতিরিক্ত পরামর্শ দেওয়া যাবে না। বরং তাদের সমস্যা মনযোগ দিয়ে শুনতে হবে। ২. আপনি যদি মনে করেন আপনার আপনজন, পরিবারের সদস্য কেউ ডিপ্রেসড তবে তার জন্য যদি প্রয়োজন হয় তবে সংশ্লিষ্ট একজন চিকিত্সকের পরামর্শ নিতে সহায়তা করতে পারেন। এমনকি ডাক্তারের অ্যাপয়নমেন্টও করে দিতে পারেন। ৩. মানসিক চাপ কমানো বা নিয়ন্ত্রণে রাখা যায়—এমন অনেক তথ্যসংবলিত সহায়ক লিফলেট পাওয়া যায়। এ সব অনলাইনেও পাওয়া যায়। এ সবের লিংক সম্বন্ধে জানাতে পারেন। ৪. যদি এমন মনে হয় মানসিক চাপে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ছাড়া আর কোনো পথ নেই। তখন তাকে চিকিৎসার জন্য সম্মত করতে চেষ্টা করতে পারেন।

৫. মনে রাখতে হবে প্রবল মানসিক চাপে আছেন এমন অনেককে সামলানোর কাজটি বেশ সহজ নয়। তাই এসব ক্ষেত্রে সহায়তা করতে চাইলে সবকিছু অত্যন্ত কৌশলে করতে হবে। যাতে মানসিক চাপে থাকা ব্যক্তি যেন মনে না করে আপনি তাকে অযথা জ্ঞান দিচ্ছেন।

লেখক: চুলপড়া, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষ

ইত্তেফাক/কেকে