উপকূলে লবণাক্ততায় কৃষিতে বছরে ক্ষতি সাড়ে ৩ হাজার কোটি টাকা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪৪

এক দশকের ব্যবধানে উপকূলীয় অঞ্চলের জমিতে লবণাক্ততার মাত্রা যেমন বেড়েছে, তেমনি লবণাক্ত জমির পরিমাণও বেড়েছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে এই অঞ্চলের কৃষি ও আর্থসামাজিক নানান ক্ষেত্রে। ফলে জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়ছে। শুধু লবণাক্ততার কারণেই উপকূলের কৃষিতে ক্ষতি হচ্ছে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। 

সম্প্রতি সাতক্ষীরার পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত ‘উপকূলীয় কৃষিজমিতে লবণাক্ততা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের প্রভাব’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। সেমিনারটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজেএফ) ও সাতক্ষীরা জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) সাধারণ সম্পাদক সাহানোয়ার সাইদ শাহীন। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের জ্যেষ্ঠ প্রতিবেদক মো. মানিক হোসেন (মানিক মুনতাসির) এবং ৭১ টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক কাবেরী মৈত্রেয়। 

মূল প্রবন্ধে বলা হয়, ১৯৭৩ সালে উপকূলীয় জেলাগুলোতে লবণাক্ত জমির পরিমাণ ছিল ৮ লাখ ৩৩ হাজার হেক্টর। এখন তা ১০ লাখ ৫৬ হাজার হেক্টর ছাড়িয়েছে।

ইত্তেফাক/ ইআ