চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত বাঞ্ছারামপুরের আশরাফুলের বাড়িতে শোকের মাতম

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩৩

বাঞ্ছারামপুর উপজেলা ফরদাবাদ গ্রামে ঢাকা চকবাজারে অগ্নিকাণ্ডে নিহত আশরাফুল হক (২৭) বাঞ্ছারামপুরে ফরদাবাদ গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

আশরাফুলের লাশ বাড়িতে আনার পর এলাকার শত শত মানুষ ভিড় জমায়। গতকাল বৃহস্পতিবার বিকেলে তার লাশ ফরদাবাদ গ্রামের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। আশরাফুল হক বাংলাদেশ মেডিক্যালের ছাত্র ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনার দিন ঢাকা চকবাজারে তার বন্ধু ডেন্টাল ডাক্তার মোঃ ইমতিয়াজ বুলবুলের চেম্বারে ছিল সে। চেম্বার থেকে বের হতে না পারার কারণে পেট্রোলের আগুনে ঘটনাস্থলে পুড়ে মারা যায় আশরাফুল ও ডা. ইমতিয়াজ বুলবুল। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন অব. এবি তাজুল ইসলাম এমপি ডা. আশরাফুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

খবর শোনার পর বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম নিহত আশরাফুলের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন।