বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি-বাবিসাস আজীবন সম্মাননা পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ এবং চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। এছাড়া বিশেষ সম্মাননায় ভূষিত হবেন এটিএন বাংলার চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান, সমাজ সচেতনতামূলক নাটক রচনায় বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন এবং সংগীত ভুবনে অনন্য অবদানের জন্য কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ।
আগামী ২২, জানুয়ারি, বিকাল ৫টায় কৃষিবিদ ইনস্টিটিউট- কেআইবি মিলনায়তনে চলচ্চিত্র, টিভি এবং সংগীত জগতের গুণী তারকাদের মাঝে শ্রেষ্ঠত্বের বিচারে ২০১৯-২০-২১ তিন বছরের পুরস্কার প্রদান করা হবে।
২১তম বাবিসাস এ্যাওয়ার্ড আয়োজনের অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক হলেন সাংবাদিক দুলাল খান ও সদস্য সচিব অভি মঈনুদ্দীন।
বাবিসাস সভাপতি আবুল হোসেন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এবং সাবেক রেলপথ মন্ত্রী মুজিবুল হক।
ইত্তেফাক/বিএএফ

‘শিমুর মৃতদেহ গুম করে নিখোঁজ নাটক সাজাতে চেয়েছিলেন স্বামী’