ত্বকচর্চায় আলুর চার গুণ 

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১২:১৬

আলু এমন একটি সবজি যেটি সব ধরনের তরকারির সাথেই মানানসই। আলু দিয়ে বানিয়ে খাওয়া যায় নিত্যনতুন খাবার। 

খাবারের স্বাদ যেমন আলু বাড়িয়ে দেয় বহুগুণে তেমনি আমাদের প্রতিদিনের রূপচর্চায়ও আলুর গুনাগুণ ব্যাপক। চলুন জেনে আসি ত্বকচর্চার ক্ষেত্রে আলু কিভাবে ব্যবহার করবেন: 

ফেইস মাস্ক

আলু সহজে বুড়িয়ে যাওয়া রোধ করে

ফেইস মাস্ক হিসেবে ব্যবহার করতে পারেন এই আলু। আলু সহজে বুড়িয়ে যাওয়া রোধ করে। সেক্ষেত্রে এক চা চামচ আলুর রস, এক চা চামচ বেসন ও এক চা চামচ লেবুর রস মিশিয়ে ত্বকে ব্যবহার করে ২০ মিনিট পর ধুয়ে ফেলবেন। এতে বেশ ভালো উপকার পাবেন।

ফেস স্ক্রাবার 

 আলু গ্রেড করে নিয়ে এতে এক চা চামচ ওটস দিন
স্ক্রাব হিসেবে আলুর ব্যবহার খুবই কমন। তাই একটা আলু গ্রেড করে নিয়ে এতে এক চা চামচ ওটস দিন এবং এক চা চামচ তরল দুধ দিয়ে পেস্ট বানিয়ে স্ক্রাব করে নিন ফেইস। আলতো করে ফেইস স্ক্রাব করবেন। ৫-১০ মিনিট আলতো হাতে স্ক্রাব করে নিবেন। এর পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। এতে ফেইস কোমল এবং প্রাণবন্ত হবে।

ব্রণ ও দাগ সারাতে

আলু ব্যবহারে ত্বক অনেক বেশি সতেজ ও সুন্দর লাগবে
ব্রণ ও এর দাগ সারাতে বেশ ভালো কাজ করে এই আলু। আলুর রস এক চা চামচ, এক চা চামচ টমেটোর রস এবং হাফ চা চামচ মধু মিশিয়ে নিন। এটি চাইলে আপনি ফ্রিজেও রাখতে পারেন। এই প্যাক ফেইসে দিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ব্যবহারে ত্বক অনেক বেশি সতেজ ও সুন্দর লাগবে এবং ব্রণ ও ব্রণের দাগ ও আস্তে আস্তে হালকা হয়ে চলে যাবে। 

ডার্ক সার্কেল 

আলুর দুইটা স্লাইস করে নিন
এটা তো আমরা সবাই ই জানি যে, আলু চোখের চারপাশের কালো দাগ দূর করতে সহায়তা করে। এক্ষেত্রে আলুর দুইটা স্লাইস করে নিন। আপনি চাইলে আলু গ্রেড করেও অ্যালোভেরার সাথে মিশিয়ে করে চোখে দিতে পারেন। চোখের কালো দাগ চলে যাবে কিছু দিনের মধ্যেই।

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন