কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে সপ্তাহব্যাপী বইমেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকালে বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সারওয়ার মুর্শেদ চৌধুরী। পরে সন্ধ্যায় স্টেডিয়ামে স্থাপিত মঞ্চে ‘ভাষা আন্দোলন ও বাঙালির আত্মজাগৃতি’ শীর্ষক আলোচনা সভা ও ১৭ জন ভাষা সৈনিককে সম্মাননা পদক দেয়া হয়।
আলোচনায় অংশ নেন পুলিশ সুপার মোঃ মাশরুরুকুর রহমান খালেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান সাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজল প্রমুখ। সম্মাননাপ্রাপ্ত জেলার ১৭ জন ভাষা সৈনিক হলেন মুক্তিযুদ্ধকালীন সরকারের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান, সাবেক সংসদ সদস্য প্রয়াত আশরাফউদ্দিন আহমেদ, প্রয়াত আবু তাহের খান পাঠান, এবি মহিউদ্দিন আহম্মদ (বিএ) ওরফে গোলাম মাওলা, কাজী ঈশা, সাবেক সংসদ সদস্য একেএম শামসুল হক ওরফে গোলাপ মিয়া, কাজী আব্দুল বারী, বদরউদ্দিন হোসাইন, কমরউদ্দিন হোসাইন, মিছিরউদ্দীন আহমেদ, মহিউদ্দিন আহাম্মদ, মোঃ আমিনুল হক, অ্যাডভোকেট এমএ মতিন, গঙ্গেশ সরকার, ডা. এ এ মাজাহারুল হক ও মুহম্মদ আবু সিদ্দীক। তন্মধ্যে ডা. এ এ মাজাহারুল হক ও মুহম্মদ আবু সিদ্দীক ছাড়া বাকিদের মরণোত্তর সম্মাননা পদক দেয়া হয়।
