জবি নীল দলের সভাপতি পরিমল, সম্পাদক আনোয়ার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:০৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের (একাংশ) ২৫ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) বিদায়ী কমিটির সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া ও সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. পরিমল বালাকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ ও মার্কেটিং বিভাগের অধ্যাপক মো. জহির উদ্দিন আরিফ। কোষাধ্যক্ষ হিসেবে রয়েছেন ইংরেজি বিভাগের মো. আব্দুস সালাম। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে রয়েছেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুস সামাদ ও দর্শন বিভাগের জি.এম তারিকুল ইসলাম।

এছাড়া সাংগঠনিক সম্পাদক আইন বিভাগের খায়ের মাহমুদ, প্রচার সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মুবারক হোসেন ও দফতর সম্পাদক হিসেবে রয়েছেন শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের শিক্ষক কাজী ফারুক হোসেন।

এতে সদস্য হিসেবে রয়েছেন ১৫ জন। তারা হলেন—রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুল আলম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খন্দকার ও ড. জি.এম আল আমিন, সমাজবিজ্ঞান বিভাগের ড. আয়েশা সিদ্দিকা, মার্কেটিং বিভাগের ড. মোহাম্মদ আব্দুল্লাহ মাহফুজ, প্রাণিবিদ্যা বিভাগের ড. দোলন রায়, ফিন্যান্স বিভাগের ড. শেখ মাশরিক হাসান, মনোবিজ্ঞান বিভাগের মো. কাজী নূর হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের মো. মহিউদ্দিন, ম্যানেজমেন্ট বিভাগের মুহম্মদ শহীদুল্লাহ্ তাসফিক, অর্থনীতি বিভাগের রাজেশ কুমার দেব, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মিনহাজ উদ্দীন, নাট্যকলা বিভাগের আফরিন হুদা ও গণিত বিভাগের মো. আশরাফুল ইসলাম।

ইত্তেফাক/এসটিএম