কেমন আছেন লতা মঙ্গেশকার?

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ২১:৫১

ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সুরের রানী ও কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকার। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র আনুশা শ্রীনিভসান আইয়ার। 

গত ৯ জানুয়ারি স্বাস্থ্য পরীক্ষায় সামান্য উপসর্গসহ করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ার পর দক্ষিণ মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয় ৯২ বছর বয়সী গায়িকার।

লতা মঙ্গেশকারের মুখপাত্র আনুশা শ্রীনিভসান আইয়ারের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ‘লতাদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা অনুমতি দিলে, তিনি বাড়ি ফিরবেন।’

আইয়ারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থাটি জানায়, লতা দিদির শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আইসিইউতে তার চিকিৎসা চলছে। মুখপাত্র লতাদির দ্রুত বাড়ি ফেরার জন্য সকলের কাছে প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

সুরের রানী ও ভারতের নাইটিঙ্গেল হিসেবে পরিচিত লতা মঙ্গেশকার ১৯৪২ সাল মাত্র ১৩ বছর বয়সে তাঁর ক্যারিয়ার শুরু করেন। বিভিন্ন ভাষায় তিনি ৩০ হাজার গান গেয়েছেন।

 

ইত্তেফাক/জেডএইচডি