কমলগঞ্জ (মৌলভীবাজার): মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরী ললিতকলা একাডেমিতে আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় ললিতকলা অডিটরিয়ামে ললিতকলা একাডেমির গবেষণা কর্মকতা প্রভাস সিংহের সঞ্চালনায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, লেখক-গবেষক আহমদ সিরাজ, মণিপুরী মহারাসলীলা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম কুমার সিংহ, ললিতকলা নাট্য বিভাগের প্রশিক্ষক সুভাশিষ সমীর। আলোচনা সভা শেষে সুভাশিষ সমীরের দিক নির্দেশনায় ভাষা আন্দোলনের ওপর শিশু শিল্পীরা নাট্যাংশ পরিবেশন করে। পরে সঙ্গীত, কবিতা আবৃত্তি ও শিশু শিল্পীরা নৃত্য পরিবেশন করে —ইত্তেফাক
