চাটখিলের বিদ্যালয়ে শহীদ দিবস পালন করা হয়নি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

চাটখিলের ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে গত বৃহস্পতিবার মহান একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কোনো প্রকার কর্মসূচি পালন করা হয়নি। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা সদরে পৌরশহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়। এখানে প্রায় এক হাজার দুই শত শিক্ষার্থী অধ্যয়ন করছে। মহান একুশ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপনে সরকারের নির্দেশ থাকা সত্ত্বেও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকারি নির্দেশ উপেক্ষা করে বিদ্যালয়ে কোনো প্রকার কর্মসূচি পালন করেনি। এ ছাড়াও তিনি বিভিন্ন জাতীয় দিবস যথাযথভাবে পালন করে না বলে অনেকে অভিযোগ করেন। তিনি এই বিদ্যালয়ে আসার পর থেকে এসএসসি পরীক্ষাসহ প্রতি বছর পুনঃভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায় করে আত্মসাত্ করছেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক এই অভিযোগ করেন।

মহান একুশের কর্মসূচি পালন না করার বেপারে প্রধান শিক্ষক আব্দুল বাতেনের সঙ্গে যোগাযোগ করলে তিনি কর্মসূচি পালন না করার কথা স্বীকার করে বলেন, পতাকা উত্তোলন করা হয়েছে।