লাইবেরিয়ায় পদদলিত হয়ে ২৯ জনের প্রাণহানি

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১০:৪৩

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার শহরতলীতে একটি ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ জনের প্রাণহানি ঘটেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, বুধবার গভীর রাতে অথবা বৃহস্পতিবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশের মুখপাত্র মোসেস কার্টার বলেন, মৃতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, খ্রিস্টানদের প্রার্থনা সমাবেশে এ দুর্ঘটনা ঘটে। লাইবেরিয়ায় ফুটবল মাঠে আয়োজিত এ ধরণের অনুষ্ঠান ক্রুসেড বলে পরিচিত।

ইত্তেফাক/টিআর