চন্দনাইশে প্রিন্সিপাল আবুল কাসেম বই মেলা সম্পন্ন

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় গতকাল প্রিন্সিপাল আবুল কাসেম বইমেলা সম্পন্ন হয়েছে। উপজেলা সদর শাহ আমিন পার্কে ৩ দিনব্যাপী বইমেলার সমাপনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি মুহাম্মদ বিন কাসেমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য্য। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ। তানভীর আহমদ সিদ্দিকীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, শহিদুল আজম কাজমী, বিজয়ানন্দ বড়ুয়া, সাংবাদিক শিবলী সাদেক কপিল প্রমুখ।