বরযাত্রীবাহী গাড়িতে ডাকাতি, আহত ১৩

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৬

বৃহস্পতিবার গভীর রাতে কমলগঞ্জের শমশেরনগর-পীরেরবাজার সড়কে ময়নাবুড়ির ঘর সংলগ্ন সড়কে অবরোধ করে বরযাত্রীবাহী ১০টি গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এ সময় চারটি গাড়ির গ্লাস ভাঙচুর ও হামলা চালিয়ে ১৩ জনকে আহত করেছে। ডাকাতরা দু’দফায় নগদ অর্থসহ একাধিক মোবাইল ফোন ও স্বর্ণালংকার লুট করেছে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার সুরত্ পাল জানান, বরযাত্রী সিলেট রিজার্ভ পুলিশের সদস্য অলক পাল, শমশেরনগরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যসহ ডাকাতদের হামলায় বরযাত্রীদের ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির কয়েকজন সদস্যকে নিয়ে বরযাত্রীদের উদ্ধারে গেলে ডাকাতদল তাদের উপর হামলা চালিয়ে দ্বিতীয় দফা ইউপি সদস্যসহ কয়েকজনকে আহত করে।