ছাতকে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ইলিয়াছ আলীকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরমহল্লা ইউনিয়নের সেওতরচর গ্রামের মৃত ছোয়াব আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নুর মোহাম্মদ বুধবার সন্ধ্যায় টেটিয়ারচর বাজার থেকে তাকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। পুলিশ জানায় তার বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে।
