জবিতে সশরীরে ক্লাস বন্ধ

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৭:৫৯

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আজ থেকে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সশরীরে সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। দুই সপ্তাহ পরে করোনা পরিস্থিতি কেমন থাকে তা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। 

তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক ডিপার্টমেন্টে যেহেতু করোনা ইনফেকশন রেকর্ড হচ্ছে পাশাপাশি সরকারি প্রজ্ঞাপন আসছে, আমরা এখন দুই সপ্তাহ সশরীরে ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখবো তবে অনলানই ক্লাস চলমান থাকবে। তবে পূর্বের মত স্বাস্থ্যবিধি মেনে বিশ্ববিদ্যালয়ের অফিস খোলা থাকবে।’ 

পরীক্ষার বিষয়ে তিনি বলেন, ‘যে সকল বিভাগে পরীক্ষা ও ল্যাব বাকি আছে সেগুলোর ব্যাপারে আমরা ডীন ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে আজকে বা কালকের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দিবো।’ 

ইত্তেফাক/এমআর