বাহুবলীর সঙ্গে স্বামী রাকিবকে তুলনা করলেন মাহি

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৯:৫৩

বাহুবলী রূপে সিনেমার পর্দায় বাজিমাৎ করেছেন তেলেগু সিনেমার সুপারস্টার প্রভাস। সেই বাহুবলীর সঙ্গে নায়িকা মাহী নিজের স্বামী রাকিব সরকারের তুলনা করেছেন ফেসবুক এক পোস্টে। 

‘বাহুবলী টু: দ্য কনক্লুশন’ সিনেমার একটি দৃশ্যের স্ক্রিনশট ফেসবুকে শেয়ার করে মাহি লিখেছেন, ‘তুমিই আমার বাহুবলী। আলহামদুলিল্লাহ, তুমি থাকতে কেউ কোনোদিন আমাকে অসম্মান করতে পারবে না। বটবৃক্ষের মত এভাবেই মাথার ওপরে থেকো।’

মাহির এই পোস্টে তার স্বামী রাকিব সরকার মন্তব্য করেছেন, ‘ইনশাআল্লাহ জান আমার’। 

মাহী ও রাকিব বিয়ে করেছেন গত বছরের ১৩ সেপ্টেম্বর। ওই বছরের মে মাসে দ্বিতীয় স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন নায়িকা। রাকিবকে বিয়ের পর তার নাম মাহিয়া সরকার মাহী।

 


ইত্তেফাক/এনএ