চবিতে চলমান পরীক্ষা সশরীরে, খোলা থাকবে হল

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২১:২৪

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস হবে অনলাইনে। তবে চলমান পরীক্ষা সশরীরে হবে। খোলা থাকবে আবাসিক হল। স্বাভাবিক শিডিউলে চলবে শাটল ট্রেনও।

শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম ইত্তেফাককে বলেন, আমাদের ক্লাস অনলাইনে চলবে। তবে যা পরীক্ষা চলমান এবং যেসবের রুটিন হয়ে গেছে তা সশরীরে স্বাস্থ্যবিধি মেনে হবে। 

তিনি আরও বলেন, যেসব বিভাগের পরীক্ষার তারিখ এখনও হয়নি, সেসব বিভাগের পরীক্ষা ৬ ফেব্রুয়ারির পরে নির্ধারণ করতে বিভাগসমূহকে বলা হবে।

ইত্তেফাক/এসটিএম