মাতৃভাষা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৯

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলার সূতিপাড়ায় বেসরকারি সামাজিক উন্নয়ন সংস্থা এসডিআই গত বৃহস্পতিবার নানা কর্মসূচি পালন করে। এ সময় র্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংস্থার সিইও সামছুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আওলাদ হোসেন, সংস্থার সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, সোহেলীয়া নাজনীন হক, গুণিজন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাংবাদিক মিজানুর রহমান প্রমুখ।