বিশ্বের প্রথম ওয়েবসাইট

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১২:০৪

ওয়েবসাইট হল, কোন ওয়েব সার্ভারে রাখা ওয়েব পৃষ্ঠা, ছবি, অডিও, ভিডিও ও অন্যান্য ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা ইন্টারনেট বা ল্যানের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। বর্তমানে বিশ্বে ১ দশমিক ১৮ বিলিয়ন ওয়েবসাইট রয়েছে। তার অনেকগুলোতেই সারা দিনে নানা প্রয়োজনে যেতে হয় বা ভিজিট করতে হয় আপনাকে। কিন্তু কখনো কি ভিজিট করেছেন বিশ্বের প্রাচীনতম ওয়েবসাইটটিতে?

বিশ্বের প্রাচীনতম ওয়েবসাইটটিতে বর্ণনা করা হয়েছিল- ওয়েব দুনিয়ার প্রাথমিক কিছু বৈশিষ্ট্য আর দেওয়া হয়েছিল কীভাবে সার্ভার তৈরি করতে তার নির্দেশিকা।

টিম বার্নার্স-লি ও তার কোম্পানি নেক্সট কম্পিউটারের উদ্যোগে ৬ আগস্ট, ১৯৯১ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব প্রজেক্টের অংশ হিসেবে ফ্রান্সের একটি অংশে চালু হয় বিশ্বের প্রথম ওয়েবসাইট।

বিশ্বের প্রথম ওয়েবসাইট।
ওয়েবসাইটটি যে শুধু এখনো চালু রয়েছে তাই নয়, মজার বিষয় হলো এখনো সাইটটিকে রেখে দেওয়া হয়েছে একেবারে তার প্রথম চেহারায়।

কখনো খুলেছেন বিশ্বের প্রথম সেই সাইট? একবার খুলেই দেখুন না। ভেবে দেখুন, এই সাইট তৈরি না হলে, এই প্রতিবেদনটিও নিজের মোবাইল, ট্যাব বা কম্পিউটারে পড়ার সুযোগ পেতেন না কিন্তু। সেই সাইটের অ্যাড্রেস জানতে চান?

সাইটটির অ্যাড্রেস হলো (http://info.cern.ch/hypertext/WWW/TheProject.html)

আজও ওয়েবসাইটটির চেহারার মতোই ওয়েব অ্যাড্রেসটিও অপরিবর্তিত রয়েগেছে।

ইত্তেফাক/এমআর

এ সম্পর্কিত আরও পড়ুন