এক ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সক্রিয় সরকারি বিভিন্ন ওয়েবসাইট

আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৩:২৭

প্রধানমন্ত্রীর কার্যালয়সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না। 

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সরকারের এসব ওয়েবসাইটে প্রবেশের জন্য বারবার চেষ্টা করেও সম্ভব হয়নি।

এ সময় দেখা যায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইটে বারবার প্রবেশের চেষ্টা করেও সফল হওয়া যাচ্ছে না। প্রবেশের চেষ্টা করলে স্ক্রিনে ‘ত্রুটি’ বার্তা ভেসে আসছে।

বার্তার মধ্যে লেখা, ‘Error 503 Backend fetch failed/ Backend fetch failed/ Guru Meditation: XID: 356823671/ Varnish cache server.’

এছাড়া বাংলাদেশ সরকারের জিওভি ডট বিডি (gov.bd) ডোমেইনের আরও কয়েকটি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলেও স্ক্রিনে একই ধরনের বার্তা প্রদর্শিত দেখা গেছে।

এদিকে বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দেখা যায়, প্রবেশ করতে না পারা সরকারি সেসব ওয়েবসাইটগুলো পুনরায় ব্যবহারযোগ্য হয়ে ওঠেছে।

 

ইত্তেফাক/পিএস

এ সম্পর্কিত আরও পড়ুন