টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ২৩:৫৭

টাঙ্গাইলে কালিহাতীতে ট্রেনের নিচে কাটা পড়ে দুই মোটরসাইকেল আরহী নিহত হয়েছেন। শনিবার (২২ জানুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার হাতিয়ায় এই দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, এক বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেল নিয়ে ফেরার সময় হাতিয়া নামে জায়গায় একটি অরক্ষিত রেল ক্রসিং-এ তারা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। 

নিহতরা হলেন মো. মাসুম মিয়া (৩০) ও মোতালেব হোসেন ( ৪৫)। তাদের দুইজনের বাড়িই উপজেলার সাতুটিযা গ্রামে। 

নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় পুলিশ। 

ইত্তেফাক/এসজেড