ধামইরহাটে ট্রাক চাপায় বৃদ্ধ নিহত

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

বৃহস্পতিবার সন্ধ্যায় ধামইরহাটে ট্রাক চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম আলাউদ্দিন(৬০)। উপজেলার খেলনা ইউনিয়নের খেলনায় এ দুর্ঘটনা ঘটে। এলাকাবাসী জানান, খড়ি বোঝাই একটি ট্রাক খেলনা দেবীপুর সড়কের খেলনায় শেখ রাসেল ক্লাবের কাছে আলাউদ্দিনকে চাপা দেয়। এতে তার মাথা ফেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম বলেন, খড়ি বোঝাই ট্রাক ফেলে চালক ও চালকের সহকারী পালিয়ে গেছে। বর্তমানে ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।