গৌরনদীতে নৈশপ্রহরীকে বেঁধে দোকানে ডাকাতি

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:১৫

গৌরনদী উপজেলার ভুরঘাটা বাজারে মধ্যরাতে বাজারের নৈশপ্রহরীকে বেঁধে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ২টি দোকানে ডাকাতি করেছে দুর্বৃত্তরা।  নৈশপ্রহরী মরন বেপারী জানান, বৃহস্পতিবার রাত তিনটার দিকে ট্রাকযোগে ১০ থেকে ১২ জনের ডাকাতদল ওই বাজারে পৌঁছে। এ সময় নৈশপ্রহরীকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে মুক্তি টেলিকম ও আল আমীন স্টোরের তালা কেটে দোকানে প্রবেশ করে ৩০টি গ্যাস সিলিন্ডার, মোবাইল সেট, নগদ টাকাসহ মূল্যবান মালামাল নিয়ে যায়। এ সময় পার্শ্ববর্তী দোকানদার রাশেদ সরদার টের পেয়ে এগিয়ে আসলে তাকেও পিটিয়ে জখম করে ডাকাত দল। গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক মো. মাহাবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, এ ঘটনায় মামলা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।