জনবসতিপূর্ণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ কারখানা অপসারণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ দাবিতে ‘বাতাসে মৃত্যুর গন্ধলাশে ছেয়ে যাবে আর কত জনপদ?’ স্লোগানে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন করেছেন তারা। মানববন্ধন শেষে চকবাজার এলাকার দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করে মৌন মিছিলও করেন শিক্ষার্থীরা।
এসময় তারা ঢাকা শহরের সব ধরনের অব্যবস্থাপনাকে দ্রুত অপসারণ করে পরিচ্ছন্ন ঢাকা করতে সিটি করপোরেশন ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তারা চকবাজার এলাকার দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান। এছাড়া, ঢাবি এলাকাকে পরিচ্ছন্ন রাখতে সব ধরনের ভাসমান দোকান তুলে দেওয়ারও দাবি জানান তারা।
