সুস্বাস্থ্যে পান করুন 'হলুদ কফি' 

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১৫:৩৮

রোজ সকালে ঘুম থেকে উঠে বা সারা দিনে সকল কর্মব্যস্ততার মাঝেও চাই এক কাপ গরম গরম কফি। এতে শরীর ও মন ফুরফুরে থাকে। অনেকে দুধ, চিনি দিয়ে কফি পান করতে পছন্দ করেন, আবার অনেকে ব্ল্যাক কফি আবার কেউ কেউ তো বিভিন্ন চকলেট, ক্রিম ইত্যাদি মজাদার খাবার মিশিয়ে কফি পান করতে পছন্দ করেন। 

দুধ, চিনি দেওয়া কফি শরীরের জন্য যে ক্ষতিকর সেটি আমাদের অজানা নয়। এটি শরীরে ক্যালোরির পরিমাণ বাড়িয়ে শরীরে চর্বি জমতে সাহায্য করে। তাই অনেকেই ব্ল্যাক কফি পান করে থাকেন। কিন্তু এই যারা স্বাস্থ্যের কথা মাথায় রেখে নিয়মিত ব্ল্যাক কফি পান করছেন, তারা কি কখনো এই ব্ল্যাক কফিতে অন্য কোন ঘরোয়া উপকরণ বা মসলা ব্যবহার করে পান করে দেখেছেন?   

স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেকেই ব্ল্যাক কফি পা্ন করেন

শরীরের জন্য ব্ল্যাক কফির গুনাগুণ সম্পর্কে অনেকেরই জানা আছে। কিন্তু আপনি যদি আপনার রান্নাঘরে থাকা হলুদ গুঁড়া আধা চা চামচ এই ব্ল্যাক কফিতে মিশিয়ে পান করেন, তাহলে আপনার স্বাস্থ্য আরও বেশি ভালো থাকবে সেই সাথে বিভিন্ন রোগবালাই থেকেও শরীর থাকবে মুক্ত। 

হলুদের গুণাবলি কারো অজানা নয়। বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রে এর কাজ দারুণ। যারা ত্বক উজ্জ্বল, দাগহীন, পরিষ্কার রাখতে চান তারা পান করতে পারেন নিয়মিত এই হলুদ কফি। এছাড়াও এটি অতিরিক্ত ক্যালরি ধ্বংস করে, শরীরকে ফিট রাখতে সহায়তা করে, মানসিক প্রশান্তি বাড়ায়, শরীরের জ্বালাপোড়া, বিষ-ব্যথা দূর করতেও সাহায্য করে এই হলুদ কফি। 

ত্বক উজ্জ্বল, দাগহীন, পরিষ্কার রাখতে চাইলে পান করতে পারেন হলুদ কফি

যে ভাবে তৈরি করবেন

পানি ভালো ভাবে ফুটিয়ে নিয়ে কফি কাপে ঢেলে নিন। এবার এতে এক চা-চামচ কফি ও আধা চা-চামচ হলুদ গুঁড়া মিশিয়ে নিন। তবে মাথায় রাখতে হবে কোনো ধরনের কোনো মিষ্টি ব্যবহার করা যাবে না। ব্যস হয়ে গেলো স্বাস্থ্যকর 'হলুদ কফি'। তারুণ্য ধরে রাখতে এবং রোগব্যাধি থেকে মুক্ত থাকতে নিয়মিত পান করুন এই 'হলুদ কফি'। 

 

 

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন