আগের টেস্টে নাটকীয় জয় পেয়েছে শ্রীলঙ্কা। এবার দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে শুরুই হয়েছে বোলারদের দাপট দিয়ে। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ২২২ রানে অলআউট হয়েছিল। জবাবে শ্রীলঙ্কা অলআউট হয়েছে ১৫৪ রানে। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন ১২৮ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। এখন তারা ১৯৬ রানে এগিয়ে আছে।
আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা ১৫ রানে, একই স্কোরে প্রথম ৩ উইকেট হারিয়ে ফেলে। এরপর এইডেন মার্করান ১১৬ বলে ৬০ রান করে প্রথম প্রতিরোধ করেন। তবে দক্ষিণ আফ্রিকাকে রক্ষা করেন উইকেট রক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক। তিনি ৮৭ বলে ৮৬ রানের আগ্রাসী এক ইনিংস খেলেন। ফলে ২২২ রান পর্যন্ত যেতে পারে আফ্রিকানরা।
অল্প রানের জবাব দিতে নেমে আগের দিনই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল শ্রীলঙ্কা। গতকাল তারা অলআউট হয়ে যায় ১৫৪ রানে। একবার ৯ নম্বরে নামা নিরোশান ডিকওয়েলা যা একটু প্রতিরোধ করতে পেরেছেন। তিনি করেন ৪২ রান। কাগিসো রাবাদা ৪টি ও অলিভিয়ার ৩টি উইকেট নেন।
গতকালই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা আবারো ব্যাটিং নিয়ে বিপাকে পড়েছে। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে ফেলার পর আমলা ও ডু প্লেসিস চেষ্টা করেছিলেন প্রতিরোধের। কিন্তু আমলা ৩২ রান করে আউট হয়ে যান।
