ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে বেন স্টোকসকে বিশ্রাম দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বিশ্রামে থাকছেন জশ বাটলারও। তাদের পরিবর্তে ১৪ সদস্যের দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক স্যাম বিলিংস ও ব্যাটসম্যান ডেভিড মালান। এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বিলিংস-মালান। সর্বশেষ নিউজিল্যান্ড সফরে খেলেছিলেন তারা। এখন পর্যন্ত ১৮ ম্যাচে ১টি হাফ-সেঞ্চুরিতে ২০৯ রান করেছেন বিলিংস। আর ৫টি ম্যাচে ৪টি হাফ-সেঞ্চুরিতে ২৫০ রান রয়েছে মালানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্যই শেষ হওয়া টেস্ট সিরিজে খেলেছেন স্টোকস ও বাটলার। এমনকি চলমান ওয়ানডে সিরিজেও খেলছেন তারা। যা শেষ হবে ২ মার্চ।
