ধামরাইয়ে অজ্ঞাত পরিচয় এক নারীর খণ্ডিত দেহের নিচের অংশ উদ্ধার করেছে ধামরাই থানাপুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার কুল্লা ইউনিয়নের বড় চন্দ্রাইল এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বড় চন্দ্রাইল এলাকার একটি বাড়ির পাশে ইটের স্তূপে পড়ে থাকা খণ্ডিত লাশ দেখে পুলিশকে জানালে ঘটনাস্থলে গিয়ে তারা ঐ খণ্ডিত অংশ উদ্ধার করে। লাশটির কোমর থেকে ওপরের অংশ পাওয়া যায়নি।
