ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই সম্মাননা প্রত্যাখ্যান করেছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করে ভারত সরকার। সামাজিক ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বুদ্ধদেব ভট্টাচার্যকে সেই তালিকায় স্থান দেওয়া হয়। কিন্তু মোদি সরকারের দেওয়া পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করলেন তিনি।
পশ্চিমবঙ্গের সাবেক এই মুখ্যমন্ত্রীর পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তার বাড়িতে কেন্দ্রীয় সরকারের তরফে কেউ একজন ফোন করেছিলেন। তখন ‘সম্মতি’ দেওয়া হয়। বুদ্ধদেব বিষয়টি জানতেন না। পরে খবর জেনে তা প্রত্যাখ্যান করেছেন তিনি।
