আফগানিস্তান ইস্যুতে তুরস্কে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠক

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৩৭

তুরস্কের রাজধানী আঙ্কারায় আফগানিস্তানের শান্তি আলোচনা নিয়ে বৈঠক শুরু হয়েছে। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধিরা এ বৈঠক শুরু করেছেন । মার্কিন দূত জালমায় খালিজাদ ও রুশ দূত জামির কাবুলোভ, তুরস্কে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকসি ইয়েরোভ রুশ দূতাবাসে বৈঠকে বসেন। আঙ্কারার এই বৈঠক চলে এক ঘণ্টার বেশি সময় ধরে।

টুইন টাওয়ারে হামলার পর যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে মদদের অভিযোগে আফগানিস্তানের তত্কালীন  শাসকগোষ্ঠী তালেবান সরকারের বিরুদ্ধে সামরিক অভিযান চালায় । ২০০১ সালে সেই যুদ্ধ শুরুর দেড় যুগ পেরিয়ে গেলেও আফগানিস্তান থেকে তালেবান নির্মূল করতে পারেনি যুক্তরাষ্ট্র। এই যুদ্ধের ইতি টানতে তালেবানের সঙ্গে সম্প্রতি আলোচনা শুরু করেছে যুক্তরাষ্ট্র। গত ডিসেম্বরে মস্কোতে তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন দুই দেশের কর্মকর্তারা।  আফগান যুদ্ধের ইতি টানতে যুক্তরাষ্ট্র এই আলোচনা কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছে। দেশটির সহায়তায় একটি সরকার পরিচালিত হলেও তালেবান এখনও আফগানিস্তানের বড় অংশ নিয়ন্ত্রণ করে।