'সবার প্রতি আহ্বান, শীতার্তদের পাশে দাঁড়ান' স্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশন।
বুধবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে বার্ষিক শীতবস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিন আহমেদ, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম, প্রক্টর মোঃ মোস্তফা কামাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মু. ওমর আলী।
আরও উপস্থিত ছিলেন, রোভার-ইন-কাউন্সিলের সভাপতি মোল্লা মামুন হাসান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, শীতবস্ত্র বিতরণ উপকমিটির আহ্বায়ক সাজেদা আক্তার সাথী, সদস্য হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক আদন, নাহিদ হাসান রাসেল, এস. এম. শাহাদাত হোসেন অনু, সদস্য সচিব জুথী আক্তার প্রমুখ।
এসময় উপস্থিত রোভার সদস্য ও অন্যান্য অতিথিবৃন্দ শীতার্তদের মাঝে স্যুয়েটার, কম্বল ও শাল বিতরণ করেন।
জবি রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও জবি রোভার স্কাউট গ্রুপ অসহায় শীতার্তদের পাশে রয়েছে ভবিষ্যতেও থাকবে। বিত্তশালীদের প্রতি আহ্বান তাঁরাও যেন শীতার্তদের পাশে দাঁড়ায়। উল্লেখ্য যে, রোভার স্কাউটসের একটি দল আগামী ২৮ জানুয়ারি ২০২২ইং তারিখে শীতবস্ত্র নিয়ে দেশের উত্তরাঞ্চলের কুড়িগ্রাম জেলায় শীতবস্ত্র বিতরণ করবে।
