রংপুরে ব্যবসায়ী হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০৩:৪৭

রংপুরে ব্যবসায়ী জুয়েল রানা (২৮) হত্যার দায়ে এক জনের মৃত্যুদণ্ড ও অপর জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত| মামলায় এক জন খালাস পেয়েছেন| 

বুধবার (২৬ জানুয়ারি) দুপুরে রংপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মো. তারিখ হোসেন এ রায় ঘোষণা করেন| 

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলো রংপুরের পীরগাছা উপজেলার দেউতি গ্রামের আফছার আলীর ছেলে মেহেদী হাসান সাগর (২৫) এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাকিল মিয়া (২৫) একই গ্রামের দৌলত মিয়ার ছেলে| 

মামলার বিবরণে জানা গেছে, ২০১৮ সালের ২৬ এপ্রিল রংপুর মেট্রোপলিটনের মাহিগঞ্জ থানার মেকুড়া এলাকায় বালু ব্যবসায়ী জুয়েল ট্রাক্টরে বালু উত্তোলন করতে যাওয়ার সময় আসামিরা তাকে তুলে ভুট্টাক্ষেতে নিয়ে কুপিয়ে হত্যা করে| এরপর লাশ মাটি খুঁড়ে মাথা ও শরীরের একাংশ পুঁতে রাখে| এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন বাদি হয়ে পাঁচ জনের নাম উল্লেখ করে মাহিগঞ্জ থানায় হত্যা মামলা করেন|

 

ইত্তেফাক/এমএএম