সফটওয়্যার আউটসোর্সিং ডেস্টিনেশন হিসাবে ইউক্রেন খুবই পপুলার। অন্যদিকে অনেক ইউক্রেনিয়ান টেক এন্ট্রেপ্রেনিয়র আছে যারা গ্লোবাল মার্কেটের জন্য বিলিয়ন ডলার প্রোডাক্ট তৈরি করছে। যেমন grammarly (আরেক সুপার ডুপার হিট এআই বেইজড সফটওয়্যার)। লাস্ট ফান্ড রেইজ করার সময় গ্রাম্যারলির ভ্যালুয়েশন হয়েছিলো ১৪ বিলিয়ন ডলার। উদ্যোক্তারা ইউক্রেনিয়ান।
semrush, ahrefs-ও ইউক্রেনিয়ান উদ্যোক্তাদের প্রোডাক্ট। দেখা যায় বেশিরভাগ ওপেন সোর্স প্রোডাক্টের উদ্যোক্তা ইউক্রেনিয়ানরা। এই যে সাফল্য তার কারণ কি? টেক প্রফেশনাল। আমাদের দুইটি ঘাটতি। উল্লেখযোগ্য সংখ্যক ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড প্রোগ্রামার ও ভালো মানের টেক এন্ট্রেপ্রেনিয়র না থাকা। যারা ইনোভেটিভ আর নতুন সলিউশন তৈরি করে।
আমাদের স্বভাবটা একটা বড় প্রবলেম। কেউ ভালো করছে তো সেটাই করতে চাওয়া। আমার ধারনা আমরা কখনই সামনের কাতারে আসতে পারবো না যেভাবে চলছে সেইভাবে চলতে থাকলে। এই ইন্ডাস্ট্রির মুল মেটেরিয়াল হলো হিউম্যান রিসোর্স। সেটাই ঠিক মতো তৈরি হয় না। যা হয় তা দিয়ে ওয়ার্ল্ড লেভেল পৌঁছানো যায় না।
ডেভিড ভার্সেস গ্লোথ স্ট্রাটেজি আমাদের ফলো করা উচিত। প্রায় তিনশর মতো যুদ্ধ রিসার্চ করে ম্যালকম দেখেছে ৩৪ শতাংশ যুদ্ধ খুব কম সংখ্যক সৈন্য নিয়ে প্রতিপক্ষ জিতেছে আনকনভেনশানাল স্ট্রাটেজি ফলো করে। এদের মধ্যে সবচাইতে পপুলার যুদ্ধ হলো ডেভিড ও গ্লোথের যুদ্ধ - জায়ান্ট ভার্সেস মিনোস। যে যুদ্ধ জায়ান্টকে এক আন কনভেনশনাল স্ট্রাটেজি ফলো করে ক্ষুদ্র এক যোদ্ধা জয় লাভ করে। বিজনেসে যখন কম্পিটিটররা অনেক এগিয়ে থাকে তখন ট্র্যাডিশনাল স্ট্রাটেজি ফলো করে তাদের থেকে এগিয়ে যাওয়া অসম্ভব। দরকার আনকনভেনশনাল স্ট্রাটেজি। এই জন্য বিজনেস ওয়ার্ল্ডে ডেভিড ভার্সেস গ্লোথ স্ট্রাটেজি বেশ চর্চিত হয়।
আমরা কি সেইভাবে ভাবি? অন্যভাবে বলতে গেলে আমরা কি প্রবলেম সলভিংয়ে ক্রিয়েটিভ? আনকনভেনশনাল? আমাদের লিডারশীপ কি সেই রকম? উত্তরগুলো নেগেটিভ হলে আইটিতে মাঝে মাঝে আমাদের কয়েকজন হয়তো ভালো করবে। ভালো করা যাকে বলে সেটা হবে না।
লেখক: এক্সপোনেন্ট-এর ফাউন্ডার ও সিই
