নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পৃথক স্থান থেকে অজ্ঞাতপরিচয় নারী (৩০) ও পুরুষের (২৮) লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি) দুপুরে নবীগঞ্জ ঘাট এলাকা থেকে নারীর এবং বন্দর ঘাট এলাকা থেকে পুরুষের লাশ উদ্ধার করা হয়।
নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) ফোরকান মিয়া জানান, নারীর পায়ে ও পেটে আঘাতের চিহ্ন আছে। তবে পুরুষের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।
