ডিমেনশিয়া রোগ নিয়ে প্রচলিত যত ভুল ধারণা 

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৭:৩৪

ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ মস্তিষ্কের কার্যক্ষমতার ওপর এক বিশেষ ধরনের নিউরোলজিক্যাল রোগ। এ রোগের ফলে আক্রান্ত রোগী কোনো কিছু মনে রাখতে পারেন না। এমনকি একটু আগের কোনো কর্মকাণ্ড বা ঘটনাও মুহূর্তেই ভুলে যেতে পারে। ডিমেনশিয়া রোগ নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা রয়েছে: 

ডিমেনশিয়া বার্ধক্যজনিত রোগ
ডিমেনশিয়া বয়স্কদের মধ্যে বেশি দেখা যায় বলে এটিকে বার্ধক্যজনিত রোগ বলে মনে করা হয়। তবে এ রোগ অল্প বয়স্কদেরও হতে পারে। কিছু নির্দিষ্ট অন্তর্নিহিত অবস্থা যেমন মাথার আঘাত, হরমোনের ব্যাঘাত এবং অন্যান্য সমস্যার কারণে এটি হতে পারে। 

বংশগত রোগ
অনেকের একটি ভুল ধারণা থাকে যে, ডিমেনশিয়া শুধু বংশগত ভাবে হয়। কিন্তু যে কারও বেশ কিছু কারণে ডিমেনশিয়া হতে পারে। কিছু বিরল ধরণের ডিমেনশিয়া আছে যা আপনার জিনের সঙ্গে দৃঢ়ভাবে সম্পর্কযুক্ত। কিন্তু তার মানে এই নয় যে এটি শুধু উত্তরাধিকারসূত্রেই হবে।  

ডিমেনশিয়া ও আলঝেইমার একই রোগ
ডিমেনশিয়া ও আলঝেইমার অনেকটা এক রকম মনে হলেও দুটি একই রোগ নয়। এই দুটি রোগ একে অপরের থেকে বেশ আলাদা। ডিমেনশিয়া প্রতিরোধ করা যায় না। অনেকে ভেবে থাকেন যে ডিমেনশিয়া হলে আর মানসিক স্বাস্থ্যের অবস্থা ভালো হয় না। টা নয় এ রোগে সঠিক চিকিৎসা হলে অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়ে থাকে। 

ডিমেনশিয়ার কোনো চিকিৎসা নেই
অনেকে ভেবে থাকেন, ডিমেনশিয়া রোগের অবস্থা সম্পূর্ণভাবে নিরাময় করা যায় না। কিন্তু এটি ভুল ধারণা। সঠিক চিকিত্সার মাধ্যমে এ রোগের অবস্থা সম্পূর্ণভাবে নিরাময়ে সাহায্য করতে পারে।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

ইত্তেফাক/এআই

এ সম্পর্কিত আরও পড়ুন