এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ডে বৈধ হলো গাঁজা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০০:১৫

এশিয়ার প্রথম দেশ হিসেবে গাঁজার ব্যবহার বৈধ ঘোষণা করেছে থাইল্যান্ড। মঙ্গলবার (২৫ জানুয়ারি) এই ঘোষণা দেওয়া হয়। তবে নিছক বিনোদনের উদ্দেশ্যে গাঁজা সেবন করা যাবে কি না তা কর্তৃপক্ষ স্পষ্ট করে বলেননি।

থাইল্যান্ডের জোট সরকারের বৃহৎ অংশীদার ভিমজাই থাই পার্টির নেতা স্বাস্থ্যমন্ত্রী আনুতিন গাঁজার বৈধকরণের পেছনে বিরাট ভূমিকা রেখেছেন। কৃষকদের সহায়তার উদ্দেশ্যে গাঁজা উৎপাদনের বৈধকরণের পক্ষে ২০১৯ সালের সাধারণ নির্বাচনে তিনি প্রচারণা চালান।

থাইল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী আনুতিন চার্নভিরাকুল জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ড মন্ত্রণালয়েরর নিয়ন্ত্রিত মাদকদ্রব্যের তালিকা থেকে গাঁজা বাদ দেওয়ার অনুমোদন দিয়েছে।

সংবাদ সংস্থা এপিকে পুলিশ ও আইনজীবীরা জানান, ব্যক্তি পর্যায়ে গাঁজার সংরক্ষণ আর গ্রেপ্তারযোগ্য অপরাধের মধ্যে পড়বে কি না, তা এখনো অস্পষ্ট। গাঁজার বিনোদনমূলক ব্যবহারের বৈধতা নিয়ে অস্পষ্টতা থাকলেও, এই সংশ্লিষ্ট আইনগুলো থেকে বোঝা যাচ্ছে যে, আপাতত শুষ্ক এলাকায় গাঁজার উৎপাদন এবং সংরক্ষণ নিয়ন্ত্রিতই থাকবে।

২০২০ সালের সংশোধনী অনুযায়ী নিয়ন্ত্রিত মাদকের তালিকার “ক্যাটাগরি ৫” থেকে গাঁজা গাছ বাদ দেওয়া হয়। ঐ বছরেই দেশটি চিকিৎসাশাস্ত্রে ব্যবহার ও গবেষণার জন্য ২০২০ সালে এশিয়ার প্রথম দেশ হিসেবে থাইল্যান্ড গাজাকে বৈধতা দেয়।

ইত্তেফাক/এএইচপি