বরিশালে মুক্তিযোদ্ধার ছেলেকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০:৩৭

নগরী‌তে মুক্তিযোদ্ধার ছেলে দিপু হালদার‌কে কুপিয়ে হত্যার ঘটনা ঘ‌টে‌ছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাতে এয়ারপোর্ট থানাধীন বাঘিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কাঠ‌মি‌স্ত্রি দিপু হালদার ওই এলাকার মু‌ক্তি‌যোদ্ধা র‌মেন্দ্রনাথ হালদা‌রের ছে‌লে। এয়ারপোর্ট থানার অতিরিক্ত পু‌লিশ ক‌মিশনার শেখ মোহাম্মদ সে‌লিম বিষয়টি নিশ্চিত করেছেন। 
 
স্থানীয়রা জানান, বাঘিয়া শ্রী শ্রী কালিমাতা মন্দির এলাকার মাদকাসক্ত কুডু মিস্ত্রি বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্থানীয় সুমনের চায়ের দোকানে যায়। সেখানে গিয়ে অশ্লীল ভাষায় যাকে তাকে গালাগাল করতে থাকে। এ সময় দিপু হালদার (৪০) তাকে গালাগাল করতে নিষেধ করে এবং চায়ের দোকান থেকে চলে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ওই সময় দিপু হালদারকে কোপানোর হুমকি দেয় মাদকসেবী কুডু। যার জের ধরে রাতে হঠাৎ করেই দিপুকে একা পেয়ে ছুরি দিয়ে পেটে কোপ দেয়। স্থানীয়রা এই সময় মাদকসেবী কুডুকে ধরে ফেলে থানা পুলিশে সোর্পদ করে এবং আহতবস্থায় দিপুকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করেন।

শেবা‌চিম হাসপাতা‌লের জরুরি বিভা‌গের চি‌কিৎসক মোফা‌জ্জেল আহ‌ম্মেদ ব‌লেন, পে‌টে ছু‌ড়িকাঘা‌তের পর অতিরিক্ত রক্তক্ষর‌ণে দিপুর মৃত‌্যু হ‌য়ে‌ছে ব‌লে ধারণা কর‌ছি। ময়নাতদ‌ন্তের পর মূল বিষয় জানা যা‌বে। এছাড়া তা‌কে হাসপাতা‌লে আনার সা‌থে সা‌থেই মৃত ঘোষণা করা হয়।
 
বরিশাল এয়ারপোর্ট থানার অতিরিক্ত পু‌লিশ ক‌মিশনার শেখ মোহাম্মদ সে‌লিম জানান, এ ঘটনায় মাদকসেবী কুডুকে আটক করা হয়েছে এবং মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কুডুও আহত অবস্থায় ভ‌র্তি র‌য়েছে হাসপাতা‌লে। এছাড়া নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/এসজেড