বিশ্বে দ্রুত বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হিসেবে ইতোমধ্যে নিজেদের অবস্থান তৈরি করেছে রিয়েলমি। ফাইভ জি স্মার্টফোনের ক্ষেত্রেও নিজেদের শক্তিশালী প্রবৃদ্ধির ধারা অব্যাহত রেখেছে ব্র্যান্ডটি। গত বছরের তৃতীয় প্রান্তিকে চার কোটি শিপমেন্টে পৌঁছাতে সক্ষম হওয়ার মাধ্যমে বিশ্বের অন্যতম দ্রুততম স্মার্টফোন প্রোডাক্ট লাইনে পরিণত হয়েছে রিয়েলমির নম্বর সিরিজ।
প্রথম প্রো প্লাস পণ্যসহ রিয়েলমির নম্বর সিরিজ শিগগিরই নতুন রিয়েলমি ৯ প্রো সিরিজ বিশ্ববাজারে উন্মোচন করবে। রিয়েলমি ৯ প্রো সিরিজের সকল পণ্যই ফাইভ জি হবে বলেও ঘোষণা দিয়েছে জনপ্রিয় এ ব্র্যান্ড।
রিয়েলমি ৯ প্রো প্লাস স্মার্টফোনটি হতে যাচ্ছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসরযুক্ত বিশ্বের অন্যতম প্রথম স্মার্টফোন। বিশ্বব্যাপী তরুণ প্রজন্মের কাছে অত্যাধুনিক প্রযুক্তি এবং মানসম্পন্ন ডিজাইনের পণ্য পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ রিয়েলমি।
২০২০ সাল থেকে প্রতিষ্ঠানটি সারা বিশ্বের তরুণদের জন্য চমকপ্রদ ৫-জি স্মার্টফোন বাজারে নিয়ে আসছে। মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০ ফাইভজি প্রসেসরযুক্ত প্রথম ফোনগুলোর তালিকায় থাকায় রিয়েলমি ৯ প্রো সিরিজ সকল ফাইভজি নেটওয়ার্ক সমর্থন করবে।
বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চ প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারত, চীন এবং ইউরোপে শক্তিশালী প্রবৃদ্ধির সঙ্গে তৃতীয় প্রান্তিকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ফাইভজি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্র্যান্ড ছিলো রিয়েলমি।

এন্টিভাইরাস ছাড়াই ভাইরাস দূর করুন