সিরাজগঞ্জে জোরপূর্বক জমি দখল করাকে কেন্দ্র করে মূলকাত আলী (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের মিরপুর গ্রামের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সংলগ্ন এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে কাউসার শেখ বলেন, কালিয়া হরিপুরের সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা আব্দুল কাদের সন্ত্রাসী বাহিনী নিয়ে জোরপূর্বক জমি দখল করতে আসে। এ সময় আমার বাবা বাধা দিলে সন্ত্রাসী বাহিনীর হাতে আহত হয়। পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নজরুল ইসলাম বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার থানায় মামলা করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
