খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় কলেজ গেইট এলাকার সত্যধন কার্বারীপাড়ায় চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৮ জানুয়ারি) দুপুরে উপজেলার কলেজ গেইট সংলগ্ন চেঙ্গী নদীতে গোসল করতে গিয়ে সত্যধন কার্বারী পাড়া এলাকার বাসিন্দা সাধন চাকমার ছেলে পিভির চাকমা (৫) ও মেয়ে ধনিষ্ঠা চাকমা (১২) এবং একই এলাকার সুপন চাকমার মেয়ে জর্জরিত চাকমা (১২) নামের ৩ শিশু পানিতে ডুবে যায়৷ পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন পানছড়ি থানার মো. ওসি আনচারুল করিম। তিনি জানান, ঘটনাটি খুবই মর্মান্তিক।
